দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, হাসপাতালের পরিচালক এস কে সাদেক আলী, দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসাসহ কমিটির অন্যান্য সদস্য।
সভায় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং রোগীদের জন্য উন্নত সেবার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। হাসপাতালের কার্যক্রম আরও গতিশীল করা এবং চিকিৎসাসেবার মান বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় হাসপাতালের সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন সভায় উপস্থিত সদস্যরা।
এমএস/